শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে, পরীক্ষার সিদ্ধান্ত শিগগির
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরেক দফা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কথা ভাবছে সরকার। আর এইচএসসি, অষ্টম ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিগগির সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো আসেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

এইচএসসি ও অন্যান্য পরীক্ষার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ তারা মোটামুটি আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দেখবে, দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সচিব (প্রাথমিক ও গণশিক্ষা) গতকালও প্রেসে কথা বলেছেন। তবে স্কুল-কলেজ এখনো খোলার মতো সময় হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে উনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।’

প্রাথমিক সমাপনী স্কুলে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সার-সংক্ষেপ পাঠানো হয়েছে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘না, এটা আমার নলেজের বাইরে।’

কওমি মাদ্রাসার পরীক্ষাগুলো নেয়ার অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়া হয়নি বলে জানান তিনি।

সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি আসেনি। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন সাংবাদিকদের জানান, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি।

নতুন করে আরও ১৫ দিন ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী এক দুই দিনের মধ্যে এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।

দেশে গত ৮ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকে দফায় দফায় বাড়ানো হয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। সবশেষ ঘোষণা অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা