এবার প্রক্টরের বিরুদ্ধে রেজিস্ট্রারকে হুমকির অভিযোগ
শিক্ষা
বশেমুরবিপ্রবি 

এবার প্রক্টরের বিরুদ্ধে রেজিস্ট্রারকে হুমকির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি নিয়ে একের পর এক চলছে নাটকীয় ঘটনা। তদন্ত কমিটির এক সদস্যকে অব্যাহতি দেওয়া হয় ও অন্য এক সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন। এসব ঘটনাকে কেন্দ্র করে এবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের বিরুদ্ধে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

হুমকি দেওয়ার বিষয়ে রেজিস্ট্রার রোববার (২৩ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. শাহজাহানের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন।

এর আগে হুমকি দেওয়ার অভিযোগে সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন প্রক্টর ড. রাজিউর রহমান।

কম্পিউটার চুরির বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার (২০আগস্ট)। কিন্তু, নানা কারণে শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি কমিটি। কমিটির প্রধান সাংবাদিকদেরকে বলেছেন, তারা দুইজন সদস্যকে যুক্ত করার পরে সুবিধাজনক সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
রোববার দুপুরে যদিও অব্যাহতিপ্রাপ্ত ও পদত্যাগী দুই সদস্যের পরিবর্তে শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও উপ-পরিচালক (পউও) তুহিন মাহমুদকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

গত কোরবানির ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ গোপালগঞ্জ সদর থানায় চুরির মামলা করেন।

গত ১৩ আগস্ট ঢাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টিসহ দুলাল ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ ও নড়াইল থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফসহ আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ আগস্ট গ্রেপ্তারকৃত সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ায় কম্পিউটার চুরির মামলার আর কোনো অগ্রগতি হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা