শিক্ষা

‘মুক্তিযোদ্ধাকে সম্মানের অর্থ দেশ-জাতিকে সম্মান করা’ 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছেন। মুক্তিযোদ্ধাদের জাতি সারা জীবন শ্রদ্ধাভরে সম্মান করবে। সরকার মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ-সুবিধা বাড়িয়েছে। মুক্তিযোদ্ধাকে সম্মান করার অর্থ দেশকে সম্মান করা, জাতিকে সম্মান করা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খালেক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় সকল জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন। তার জন্য আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি।’

মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপক্ষের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান মেয়র।

নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়য়ন প্রকল্পের আওতায় শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনতলা ভবনটি নির্মিত হবে। ব্যয় হবে এক কোটি ৭৫ লাখ ৩০ হাজার ২৫৫ টাকা। আগামী বছরের এপ্রিলে ভবনটির নির্মাণকাজ শেষ হবে। এটি নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সিটি মেয়র আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ, শিশুর প্রথম ভিত গড়েন অভিভাবকরা এবং দ্বিতীয় ভিত গড়ে প্রাথমিক শিক্ষা। সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে।

ভবন নির্মাণে কোনো অনিয়ম যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে কর্তৃপক্ষকে আহ্বান জানান মেয়র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এস এম কবির, সাংবাদিক মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, ১৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাফিজুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা