ছবি-সংগৃহীত
শিক্ষা

রাজনৈতিক দলের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে যেকোনো রাজনীতির চেষ্টা করলে সেটা হবে অপরাজনীতি। আমরা আশা করব কোনো কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি না হয়। সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে এমন কোনো কর্মসূচি দেবেন না, যেন শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হয়।

আরও পড়ুন : এসএসসিতে পাসের হার ৮০.৩৯

শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনায় হওয়া শিক্ষার ক্ষতি পুষিয়ে আনতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া শোভনীয় নয়। রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ করার এখতিয়ার রাজনৈতিক দলগুলোর আছে। আমার দাবি থাকবে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো দলের কোনো কর্মসূচির কারণে যেন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হয়, তা বিবেচনা করা দরকার দলগুলোর।

আরও পড়ুন : শিক্ষার্থীদের আনন্দচিত্তে শিখতে দিন

ডা. দীপু মনি বলেন, আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে। সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৩০ নভেম্বরের আগে আমরা মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শেষ করতে চাই। এসব ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তাই বিষয়টি আপনারা বিবেচনা নেবেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা