ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবিতে নির্ধারিত রিকশা ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন রুটের জন্য নির্ধারণ করে দেওয়া রিকশা ভাড়া আজ থেকে কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাবি ছাত্রলীগের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতিতে এ কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন : বাখমুত শহর রাশিয়ার দখলে

রোববার (২১ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ও কার্জন হলসহ বিভিন্ন পয়েন্টে এ নির্ধারিত ভাড়া কার্যকর হতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে মোট ১৬ টি স্টপেজ ধরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে ৫৫ টাকা। এ ১৬ টি স্টপেজে নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত দৃষ্টিনন্দন বোর্ড স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

শনিবার (২০ মে) প্রাথমিকভাবে নির্ধারিত পোষাক পরিহিত ১০০ জন রিকশাচালক এ ভাড়া মেনে শিক্ষার্থীদের পরিবহন করা শুরু করেছেন বলে জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।

এ দিন ছাত্র সংগঠনটি তাদের মাঝে নির্ধারিত পোশাক ও গামছা উপহার দিয়েছে।

আরও পড়ুন : ৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

নির্ধারিত পোষাক পরিহিত বেশে কয়েকজন রিকশাচালক ও শিক্ষার্থীরা নির্ধারণ ভাড়া কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রলীগের এ কার্যক্রমে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জানান, প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের মাধ্যমে কার্যক্রমটি শুরু করেছি। ধারাবাহিকভাবে সব চালক এর আওতাভুক্ত হবেন। নির্ধারিত ভাড়া ব্যতিত ক্যাম্পাসে রিকশা চালানো যাবে না।

আরও পড়ুন : ৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

তিনি আরও বলেন, তারা যেহেতু শিক্ষার্থীদের জন্য ছাড় দিচ্ছে, আমরাও তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। যারা ভাড়ায় রিকশা চালায়, তেমন কয়েকজনকে আমরা রিকশা উপহার দেওয়ার চেষ্টা করব।

সেইসাথে আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাব, এই মানুষগুলোর সাথে কেউ যেন দুর্ব্যবহার না করে। কারণ তারা এখন আমাদের পরিবারেরই একটি অংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা