শিক্ষা

আর্থিক সংকটে ইমাম-মুয়াজ্জিন ও শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালের ‘নিও নরমাল’ যুগে অন্যান্য পেশার লোকজন ধীরে ধীরে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারলেও বিভিন্ন কারণে রাজধানীতে টিউশনি সংকট বাড়ছে। এতে ইমাম-মুয়াজ্জিনদের বাড়তি আয় বন্ধ হয়ে যাওয়ায় সংসারে টানাটানি বাড়ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা টিউশনি সংকটের কারণে খণ্ডকালীন চাকরিতে প্রবেশ করছে। যা অ্যাকাডেমিক ও চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে তাদের শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ চাকরি নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।

ইমাম-মুয়াজ্জিনরা বলছেন, রাজধানীতে অনেক ইমাম-মুয়াজ্জিন মসজিদে চাকরির পাশাপাশি বাসা-বাড়িতে গিয়ে ছেলেমেয়েদের কোরআন ও ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন। এর বিনিময়ে তারা একটা হাদিয়া (অর্থ) পান। এই বাড়তি অর্থ তাদের সংসারের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। করোনার কারণে গত এপ্রিল থেকে এই আয় বন্ধ হয়ে আছে। বর্তমান ‘নিও নরমাল’ সময়ে সবকিছু খুলে গেলেও অভিভাবকরা গৃহশিক্ষক রাখছেন না। আবার করোনার কারণে বাড়িতে অপরিচিত লোকদের প্রবেশ সংরক্ষিত থাকায় গৃহশিক্ষকও রাখতে পারছেন না অনেক অভিভাবক। এছাড়া আয় কমে যাওয়া রাজধানীর অনেক মানুষ পরিবারকে গ্রামে রেখে এসেছেন। সবকিছু মিলিয়ে রাজধানীতে টিউশনির সংকট বাড়ছে।

টিউশনির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অনেক অসচ্ছল শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালাতো। আবার অনেকে টিউশনি করে নিজের খরচ চালাতো, পরিবারে অর্থ পাঠাতো। এর বাইরে পড়ালেখা শেষ করে চাকরির প্রস্তুতি নিতে থাকা শিক্ষার্থীরাও টিউশনি করে খরচ চালাতো। কিন্তু করোনার কারণে টিউশনি বন্ধ হয়ে যাওয়া অনেক শিক্ষার্থী গ্রামের বাড়িতে চলে গেছে। কিন্তু আর্থিকভাবে একেবারে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা, যাদের টিউশনি টাকায় পরিবারের বড় একটা খরচ নির্বাহ হতো, তারা খণ্ডকালীন বিভিন্ন চাকরি সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ফলে সারা দিন চাকরি পরিশ্রম শেষে অ্যাকাডেমিক পরীক্ষা এবং চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির লেখাপড়া করা সম্ভব হচ্ছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা