ঝরে পড়া ঠেকাতে ছাড়পত্র ছাড়াই প্রাথমিক স্কুলে ভর্তি
শিক্ষা

ঝরেপড়া ঠেকাতে ছাড়পত্র ছাড়াই প্রাথমিক স্কুলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ বা করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে ঝরেপড়া ঠেকাতে প্রাথমিকের শিশুরা ছাড়পত্র ছাড়াই তাদের বাসস্থানের কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

রোববার (০৯ আগস্ট) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিকের সব বিভাগের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে গত ১৭ মার্চ থেকে। এই পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীরা শহর ছেড়ে গ্রামে অবস্থান করছে। গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে, বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়হীন হয়ে পড়তে পারে।

এই পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যেন বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে, সে জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বছরের যেকোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়। এতে বলা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে, সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল, তার আইডি কার্ড বা বেতন বই বা স্লিপ বা ক্লাস ডায়েরি বা বইপুস্তক বা খাতাপত্র ইত্যাদি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এ ক্ষেত্রে কোনো ছাড়পত্রের (টিসি) প্রয়োজন হবে না।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা