কুয়েট শিক্ষার্থীদের বাড়িভাড়া ৩০ শতাংশ মওকুফ
শিক্ষা

কুয়েট শিক্ষার্থীদের বাড়িভাড়া ৩০ শতাংশ মওকুফ 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নগরীর খানজাহান আলী থানার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন বাড়িগুলোতে বসবাসকারী শিক্ষার্থীদের ভাড়া জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে।

বিদ্যমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষার্থীদের বাড়িভাড়া পরিশোধের বিষয়ে কুয়েট সংলগ্ন বাড়ির মালিক কল্যাণ সমিতি, শিক্ষার্থী ও কুয়েট কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় যে, কুয়েটের শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ক্যাম্পাস এলাকায় বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকেন, তাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে। তবে এর মধ্যে যদি কুয়েট খুলে যায়, তাহলে খোলার পরবর্তী মাস পর্যন্ত এ ভাড়া মওকুফ হবে। আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থী যারা এপ্রিল, মে ও জুন মাসের বাড়ি ভাড়া এখনও পরিশোধ করতে পারেননি, তারা বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে সেই ভাড়া পরিশোধ করবেন।

কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. ইসমাইল সাইফুল্লাহ বলেন, করোনা দুর্যোগে স্থানীয় বাড়ির মালিকরা সবাই মানবিক আচরণ করেছেন। এই সিদ্ধান্তে বাড়িমালিক ও শিক্ষার্থী উভয়েরই স্বার্থ রক্ষা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা