বদলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের রুচিহীন নাম
শিক্ষা

বদলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের রুচিহীন নাম

এম মাহামুদুল হাসান: একটি সুন্দর নাম সুন্দর রুচিবোধের পরিচায়ক। নামকরণের মাঝে বিশাল ইতিহাস জড়িত থাকে। তবে সে নামটি যদি মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলে, তা পরিবর্তনের বিকল্প নেই।

দেশের প্রাথমিক শিক্ষার্থীদের শিশুমনে বিরুপ প্রভাব সৃষ্টিকারী দেশের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলছে। তার মধ্যে যেগুলোর নাম শ্রুতিমধুর নয়, সেগুলো পরিবর্তন করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন পরিচালক খালিদ আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে এমন কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে, যা শ্রুতিমধুর নয় এবং ভাষা ও সংস্কৃতির সঙ্গে সুশােভন নয়। যা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। এ ধরনের বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শােভনীয় নামকরণের প্রস্তাব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৩০ আগস্টের মধ্যে অধিদপ্তরে পাঠানোরও অনুরােধ জানানো হয় বিবৃতিতে।

বিজ্ঞপ্তিতে নাম পরিবর্তনের উদাহরণ দিয়ে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে নীলফামারী সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

এছাড়াও সম্প্রতি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোড়নের পরে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। স্কুলের নামের কারণে শিশুমনে বিরুপ প্রভাব তথা নামটি আপত্তিকর ও শ্রুতিমধুর না হওয়ায় ইতিমধ্যে তা বদলে ‘আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা