ছবি : সংগৃহিত
শিক্ষা

৭-৯ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল

সান নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ৭-৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আরও পড়ুন : শিক্ষিত জাতিতে পরিনত করতে চেয়েছিলেন

শুক্রবার (২০ জানুয়ারি) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, এ তিন দিনের মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকার কথা জানান।

আরও পড়ুন : ১৮ বিশ্ববিদ্যালয় নিয়ে গণবিজ্ঞপ্তি

করোনাভাইরাস মহামারি ও বন্যার কারণে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।

এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। আগের শিক্ষাবর্ষের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

আরও পড়ুন : অধ্যক্ষদের কক্ষে বসবে সিসি ক্যামেরা

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হতে যাচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ও ফল প্রকাশের সময়সূচি পাওয়ার ভিত্তিতে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুন : প্রশ্নপত্র ফাঁসে ১০ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রী প্রচলিত প্রথা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন।

সান নিউজ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা