ফাইল ছবি
শিক্ষা

ফেব্রুয়ারিতে এইচএসসি’র ফল

সান নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে এইচএসসি-সমমান পরীক্ষার ফল।

আরও পড়ুন: ছেলের লাশ গ্রহণ করেননি পিতা!

ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্নের লক্ষ্যে তারিখ নির্ধারণের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফাইল পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

অন্যদিকে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে শুরু করা হবে। এই সিদ্ধান্তও শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে চূড়ান্ত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবারের এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। এখন ফল প্রকাশের পরবর্তী প্রস্তুতি শুরু করা হয়েছে। যেহেতু রীতি অনুযায়ী পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। তাই ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হয়ে থাকে। তাই তিনি যে সময় দেবেন সেটি ধরেই ফল চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। সেই হিসাবে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী মাসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়। এ কারণে পরীক্ষা পেছানোর চিন্তা আগে থেকেই ছিল।

কিন্তু এ বছর মার্চ মাসে পবিত্র রমজান শুরু হবে। এ কারণে শিক্ষা বোর্ডগুলো ঈদুল ফিতরের পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার গণমাধ্যমকে জানান, ঈদের এক সপ্তাহ পর এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা