শিক্ষা

বিসিএস আবেদনের শেষ দিন

সান নিউজ ডেস্ক: আজ শনিবার (৩১ ডিসেম্বর) ৪৫তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে । গত ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।

আরও পড়ুন: আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন বিসিএস প্রত্যাশীরা। এই বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও ১ হাজার ২২ জন নন-ক্যাডারে নিয়োগ পাবেন।

গত ৩০ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

আরও পড়ুন: থার্টি ফার্স্টে ডিজে পার্টি নয়

এবার সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ ও কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জনকে। ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা