শিক্ষা

বিদ্যালয়ে বই সরবরাহ শুরু

সান নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ১ জানুয়ারি বই উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ১০ দিন আগেই সব বিদ্যালয়ে নতুন পাঠ্যবই পৌঁছানো শুরু হয়েছে।

আরও পড়ুন: পৃথিবীর কোনো দেশই দুর্নীতি মুক্ত নয়

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা সদরে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অষ্টম ও ৯নব শ্রেণির পাঠ্যবই সরবরাহ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সূত্রে জানা গেছে, জেলায় ২০২৩ শিক্ষাবর্ষে ২৫ লাখ ৯৬ হাজার ৬১০টি পাঠ্য বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭ লাখ ১৪ হাজার ৫৪০টি, শিবগঞ্জ উপজেলায় ১০ লাখ ৮৬ হাজার ৭১০টি, গোমস্তাপুর উপজেলায় ৩ লাখ ৪৪ হাজার ১৬০টি, নাচোল উপজেলায় ২ লাখ ৯৪ হাজার ৫১০টি ও ভোলাহাট উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৬৯০টি পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে।

আরও পড়ুন: বিনামূল্যে সার পাবে ২৭ লাখ কৃষক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, উপজেলার ৭১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২১ টি বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে বাকি বিদ্যালয়ে পাঠ্যবই সরবরাহ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ বলেন, জেলায় ভোকেশনাল স্তরে ৩৯ হাজার ৫৬০ চাহিদার বিপরীতে এখন পর্যন্ত ৩০ ভাগ বই পাওয়া গেছে। বাকি বই শিগগির পাওয়া যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা