প্রতীকী ছবি
শিক্ষা
ফারদিন ইস্যুতে

র‌্যাব সদরদপ্তরে বুয়েটশিক্ষার্থীরা

সান নিউজ ডেস্ক: বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেওয়ার দাবি করে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যে বক্তব্য দিয়েছে, তার প্রমাণ দেখতে রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির কার্যালয়ে গেছেন একদল বুয়েট শিক্ষার্থী।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে র‍্যাবের ছায়া তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে সদরদপ্তরে প্রবেশ করেন তারা।

বৈঠক শেষে বেরিয়ে তারা সাংবাদিকদের জানান, ফারদিনের উদ্ধার আলামতগুলো দেখে মনে হয়েছে, প্রায় সবকিছু ঠিক আছে। তবে কিছু জায়গায় গ্যাপ রয়েছে বলে মনে হয়েছে। প্রাইমারি গ্যাপ হলো যে, তাকে যে ব্রিজে নামিয়ে দেওয়া হয়েছে, সেই ব্রিজে কীভাবে গেলো? কার সঙ্গে গেলো?

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

শিক্ষার্থীরা বলেন, আলামতগুলো তাদের দেখানো হয়েছে। এগুলো তাদের কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। তারাও পয়েন্টগুলো ডিবিকে জানিয়েছেন। ডিবি শিক্ষার্থীদের পয়েন্টগুলো নিয়েও কাজ করবে।

তারা আরও বলেন, ‘লেগুনাচালক নাকি বলেছেন- ফারদিনের সঙ্গে আরেকজন ছিলেন। তাহলে আরেকজন কে ছিলেন? এ বিষয়টি ক্লিয়ার না। এছাড়া বাকি প্রমাণাদি মোটামুটি ডিবি কংক্রিট দেখিয়েছে। ডিবির কাজের ধরন দেখে আমরা মোটামুটি সন্তুষ্ট।’

আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

শিক্ষার্থীরা বলেন, ‘আত্মহত্যার বিষয়টি তারা সেভাবে ইনফরমেশন দেখাননি। ভবিষ্যতে এ জায়গাতে (আত্মহত্যা) ডিবির কাজ করতে পারে। ডিবিও বলেছে, তারা আত্মহত্যার মোটিভ নিয়ে কাজ করবে।’

এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক করেন বুয়েট শিক্ষার্থীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা