শিক্ষা

আপত্তিকর অডিওর জেরে প্রকৌশলী ভবনে ভাংচুর!

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়: ছাত্রীকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে খুশি করার মতো খোলামেলা ছবি চেয়ে গানের স্বরে কথা বলছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল। শুধু তাই নয় অডিওতে মেয়েকে যখন যা বলা হবে তা-ই করার নির্দেশ দিতে শুনা যায় টুটুলকে।

গত বুধবার ৬ মিনিট ২১ সেকেন্ডের এমনই এক চাঞ্চল্যকর কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে টুটুলের ৷ তবে সেখানে ওই মেয়ের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় তার বিচারের দাবিতে শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর রুমে ভাংচুর করে ওই ভবনে তালা লাগিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা। পরে বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেয় তারা। এদিকে অডিওর সূত্রে টুটুলের অফিস না ভেঙ্গে প্রধান প্রকৌশলীর অফিস ভাঙ্গচুরের ঘটনায় বিভিন্ন মহলে জন্ম দিয়েছে নানান প্রশ্ন।

জানা যায়, সকাল সাড়ে ১০টায় ইসতিয়াক, শাকিল, বিন্ত, শাহীন পাশা, উম্মে হাবীবা হ্যাপীসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী টুটুলকে রুমে যায়। এসময় তাকে রুমে না পেয়ে প্রধান প্রকৌশলীর সাথে দেখা করেন তারা। এসময় কথা বলার একপর্যায়ে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে প্রধান প্রকৌশলীর রুমের শোকেচের আয়না ভাঙ্গচুর করেন। সেই সাথে দরজায় লাথি মারেন। পরে ভবনের উপরের তলা ও নিচের মূল গেট তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এসময় প্রধান প্রকৌশলীসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পরেন। পরে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে তার বিচার চেয়ে বহিষ্কারের দাবিতে স্মারকলিপি দেন। শেষে প্রায় ১ ঘন্টা পর প্রকৌশল ভবনের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে তারা জানান, প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের আপত্তিকর অডিও ক্লিপ বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বিব্রত করছে । একইসাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিনষ্ট করেছে। এছাড়াও এর আগে ২০১৩ সালে কুষ্টিয়ায় এক শিক্ষক কর্তৃক ছাত্রীদের গোপন ভিডিও ধারণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয় টুটুল। পরে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় তাকে। বর্তমানে তার স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।

এদিকে আলিমুজ্জামান টুটুল মায়ের চিকিৎসার কথা জানিয়ে শনিবার থেকে ৫ দিনের ছুটি নিয়েছেন বলে জানা গেছে। এবিষয়ে তার সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভাঙচুরের বিষয়ে প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক বলেন, শিক্ষার্থীরা আমার অফিসের দরজায় লাথি দেয়াসহ ভিতরের কাচঁ ভাংচুর করেছে। ভাংচুরের ঘটনায় প্রকৌশল অফিস থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি। লিখিতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানানো হয়।

এদিকে টুটুলের ঘটনাকে কেন্দ্র করে প্রধান প্রকৌশলীর রুমে ভাংচুরে জন্ম দিয়েছে নানান প্রশ্ন। এর আগেও রাতের আধারে ছাত্র হলে বিস্ফোরণের ঘটনায় পরদিন উপাচার্যের কাছে প্রধান প্রকৌশলী ও উপাচার্যের পিএসের পদত্যাগের দাবি জানায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, টুটুল যে কাজটি করেছে তা গ্রহনযোগ্য নয়। তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা