শিক্ষা

বিশ্বসেরা গবেষক তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডঃ নূরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন।

আরও পড়ুন: আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের সম্প্রতি যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে। অধ্যাপক ডঃ নূরুজ্জামান খান জনস্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য এই তালিকায় স্থান পেয়েছেন। সাধারণত ২২টি ক্যাটাগোরিতে গবেষকদের এই তালিকায় স্থান দেওয়া হয়।

বাংলাদেশের মধ্যে ১৭৬ জন বিজ্ঞানী এবারের বিশ্বসেরা এই তালিকায় স্থান করে নিয়েছেন। তবে গতবছর তালিকায় ১৪২ জন গবেষকদের নাম প্রকাশ করা হয়েছিল। গতবারের তুলনায় এবারে গবেষকের সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন: খেরসন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন

অধ্যাপক ডঃ নূরুজ্জামান খান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "অনেক সীমাবদ্ধতার মধ্যেও কাজ করি ভালোলাগা থেকে, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে। বাংলাদেশে থেকে ১৭৬ জনের মধ্যে একজন হতে পেরে আমি আনন্দিত। সাথে নিজ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আনন্দ তো আছেই। এই পাওয়া আমাকে পরবর্তীতে ভালো রিসার্চ করতে অনুপ্রেরণা যোগাবে।"

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা