শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়াই যৌক্তিক

সান নিউজ ডেস্ক: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: আরেকটি সেতু বানালেন ব্যারিস্টার সুমন

শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে বেশি সময় পাবে তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্থ হবে।

তিনি বলেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না।

আরও পড়ুন: অপরাধ দমনে মাঠে মেয়র-পুলিশ

আমাদের দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিপ্লোমা কোর্স তিন বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের, সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের হবে এর কোনো মানে নেই।

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফিসহ আরও অনেকে।

আরও পড়ুন: সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি

প্রসঙ্গত, এর আগে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স হ্রাস করে ৩ বছর করার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধের আহ্বান জানিয়েছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকেরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা