শিক্ষা

সামিয়া রহমানের কাছে ১১ লাখ টাকা দাবি

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানের কাছে পাওনা হিসেবে প্রায় সাড়ে ১১ লাখ টাকা দাবি করেছে কর্তৃপক্ষ৷ তবে সামিয়া রহমান বলছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘প্রতিহিংসা’।

আরও পড়ুন: স্ত্রী ও শ্যালিকাকে যৌনপল্লিতে বিক্রি

সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে সামিয়া রহমানকে বলা হয়, ‘৩১ মার্চের চিঠির বরাতে ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে জানানো যাচ্ছে যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে আপনাকে দেনা-পাওনা সমন্বয় সাপেক্ষে ২০২১ সালের ১৫ নভেম্বর থেকে বিধি অনুযায়ী আগাম অবসর গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আপনার কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷ আপনার প্রভিডেন্ট ফান্ডে সুদসহ জমা আছে ১৬ লাখ ৫৮ হাজার ২১৬ টাকা৷

আরও পড়ুন: গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

এদিকে, সামিয়া রহমানের দাবি, ৪ আগস্ট তার পক্ষে আদালতের রায় আসার পর গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক ই-মেইলে তাকে পাওনা চেয়ে ওই চিঠি পাঠানো হয়৷ যদিও চিঠিতে তারিখ লেখা রয়েছে ৩ আগস্ট৷ সামিয়া রহমান বলছেন, ৩ আগস্টের চিঠি ৮ আগস্ট পাঠানোর পেছনে কোনো যুক্তি থাকতে পারে না৷ কিসের ভিত্তিতে পাওনা দাবি করা হলো, তা–ও চিঠিতে উল্লেখ নেই৷ উচ্চ আদালতে রিটে হেরে গিয়ে প্রতিহিংসাবশত তাকে হয়রানি করার জন্যই এ চিঠি দেওয়া হয়েছে৷ এর বিরুদ্ধেও তিনি আদালতে যাবেন৷ সেখানেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হারবে বলে তার বিশ্বাস৷

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সামিয়া রহমান তিনি বলেন, বেতন-ভাতাসহ অর্জিত ছুটি প্রতিটি মানুষের অধিকার৷ এখনো আমার অর্জিত ছুটি রয়ে গেছে৷ সবচেয়ে বড় কথা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে সহকারী অধ্যাপক হিসেবে অবসর দিচ্ছে৷ কিন্তু উচ্চ আদালত তো আমাকে সহযোগী অধ্যাপক হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে বলেছেন৷ আমি অবসর নিলে নেব সহযোগী অধ্যাপক হিসেবে৷

আরও পড়ুন: বিএনপি’র বিদায়ের সময় এসেছে

অন্যদিকে, হিসাব পরিচালকের দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার দেনা ১১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা৷ এই দেনা জনতা ব্যাংকের টিএসসি শাখায় জমা দিয়ে তার রসিদ রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।’

এর আগে গবেষণা নিবন্ধে ‘চৌর্যবৃত্তির’ অভিযোগে শাস্তি হিসেবে গত বছরের ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে এক ধাপ নামিয়ে দুই বছর পর্যন্ত সহকারী অধ্যাপক রাখার সিদ্ধান্ত নেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সামিয়া রহমান গত বছরের ৩১ আগস্ট উচ্চ আদালতে রিট করেন৷ ৪ আগস্ট উচ্চ আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তকে ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ বলে রায় দেন৷

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

এর মধ্যে চার মাসের অর্জিত ছুটি (আর্নড লিভ) নিয়ে গত বছরের শেষ দিকে সামিয়া রহমান বিদেশে যান৷ ছুটির মেয়াদ শেষ হয় গত ৩১ মার্চ। ওই ছুটি শেষ হওয়ার আগেই ফেব্রুয়ারিতে বিনা বেতনে আরও এক বছরের ছুটি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন সামিয়া। কিন্তু কর্তৃপক্ষ এই ছুটি অনুমোদন করেনি। এরপর ৩১ মার্চ সামিয়া রহমান বিশ্ববিদ্যালয় থেকে আগাম অবসর চেয়ে আবেদন করেন৷ গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সামিয়াকে আগাম অবসরের অনুমতি দেয়৷

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা