শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা উন্নত করা হবে

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দুর্গম চরাঞ্চলের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্মরণীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সিরাজগঞ্জ যেহেতু নদীভাঙন প্রবণ এলাকা তাই এখানকার চরাঞ্চলে অনেক মানুষ বসবাস করেন। এই অঞ্চলের শিক্ষার মানকে শহরের সঙ্গে তাল মিলিয়ে উন্নত করা হবে।

ডা. দীপু মনি বলেন, চরাঞ্চলের জন্য শিক্ষক ও জনবল কম রয়েছে। অঞ্চলভিত্তিক গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও বেগবান করা হবে। সেইসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও জোরদার করা হবে।

আরও পড়ুন: ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের আগে বেলকুচি উপজেলা চত্বর ও তাঁতশিল্প কারখানা পরিদর্শন করেন। এসময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ আব্দুল মমিন মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার শফিউল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা