শিক্ষা

রাবিতে এসি বাস ও অ্যাম্বুলেন্স সেবা চালু

রাবি প্রতিনিধি : ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত(এসি) বাস ও অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

আরও পড়ুন: র‌্যাবের অভিযানে আটক ৩১

বুধবার (৬ জুলাই) সকালে এসব গাড়ি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষকদের জন্য ৬৮ লাখ টাকায় কেনা ৩০ সিটের মিনি বাস এবং শিক্ষার্থীদের জন্য ৪৩ লাখ টাকার একটি এসি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

এসব সেবা চালু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের শিক্ষক-শিক্ষার্থী বান্ধব এমন কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন অনেকে।

আরও পড়ুন: অবশেষে টুইটার-ভারত দ্বন্দ্ব আদালতে

প্রশংসা করে মোস্তাফিজুর রহমান মিন্টু নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমন যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানাই।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহীর প্রচণ্ড তাপদাহে শিক্ষকদের একটু স্বস্থির পাশাপাশি শিক্ষার্থীদের যেকোন অসুস্থতায় দ্রুত সেবা প্রদানের লক্ষ্যেই মূলত এই সেবা চালু করা হয়েছে। আশা করি, এসব গাড়ি সকলের সেবাই সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল ইসলাম, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা তারেক নূরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নয়

প্রসঙ্গত, ১৯৫৩ সালের ৩১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একই বছরের ৬ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দেশের শ্রেষ্ঠতম এ বিদ্যাপীঠ। গৌরব ও ঐতিহ্যের ৬৯ বছর অতিক্রম করে ৭০ বছরে পদার্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে দিবসটি নানা আয়োজন পালিত হচ্ছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা