শিক্ষা

ক্যামব্রিজ ইংলিশের সনদ পেলেন ২৯৪ শিক্ষার্থী

সান নিউজ ডেস্ক: ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ক্যামব্রিজ ইংলিশের সনদ পেয়েছেন ২৯৪ জন শিক্ষার্থী। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইংলিশ ও বাংলাদেশের এডুক্যান ইন্টারন্যাশনাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে

শনিবার (৪ জুন) বিকালে শাহবাগে জাতীয় যাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এ সনদ তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা পরিচালক জিম ও’নিল, ক্যামব্রিজ ইংলিশের দক্ষিণ এশিয়ার পরিচালক মানিষ পুরি, আয়োজক প্রতিষ্ঠান এডুক্যানের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা এবং শিক্ষা ও উন্নয়ন পরিচালক ড. জি এম নিজাম উদ্দিন।

আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতির কাণ্ড

রবার্ট চ্যাটারটন ডিকসন তার বক্তব্যে বলেন, ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের প্রধান ভাষা। আন্তর্জাতিক অঙ্গনে প্রাতিষ্ঠানিক, পেশাগত ও ব্যবসায়িক সাফল্যের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন। কেমব্রিজ ইংলিশ শিক্ষার্থীদের কম বয়সে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা করে এবং তার স্বীকৃতি দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যকে ত্বরান্বিত করছে।
ক্যামব্রিজ ইংলিশের পরীক্ষায় অসাধারণ সাফল্যে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন জিম ও’নীল।

মানিষ পুরি বলেন, বিশ্বের ১৩০টি দেশে ২,৮০০টি পরীক্ষা কেন্দ্র ও ৫০ হাজার প্রস্তুতি কেন্দ্রের মাধ্যমে কেমব্রিজ ইংলিশ প্রতিবছর ৫৫ লাখেরও বেশি শিক্ষার্থীকে যাচাই করে ইংরেজি ভাষা দক্ষতার বিভিন্ন রকমের সনদ প্রদান করে। ক্যামব্রিজ ইংলিশের এই দক্ষতা সনদ বিশ্বব্যাপী ২৫,০০০ এরও বেশি প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার দক্ষতার স্বীকৃত সনদ হিসেবে বিবেচিত হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা