ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবি অধ্যাপক রহমত উল্লাহকে অব্যাহতি

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি ও আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: দেশের উন্নয়ন তাদের পছন্দ না

বুধবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে তদন্ত করার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যতদিন তদন্ত চলমান থাকবে ততদিন এই অব্যাহতি আদেশ বহাল থাকবে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানতে চাইলে তিনি জানান, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে মুজিবনগর দিবসের একটি আলোচনা সভায় অধ্যাপক মো. রহমত উল্লাহ খন্দকার বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানিয়েছেন, এমন অভিযোগ ওঠে। সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ তাৎক্ষণিক প্রতিবাদ জানান বলে গণমাধ্যমকে জানিয়েছেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানেই ওই বক্তব্যকে এক্সপাঞ্জ করেন বলেও জানান।

আরও পড়ুন: ঈদে থাকছে না টানা ৯ দিন ছুটি

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বিশ্বাসঘাতক খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানানো অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক ক্ষমাও প্রার্থনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

তিনি ক্ষমা প্রার্থনা করে বলেন, বক্তব্য প্রদানকালে আমি যদি অজ্ঞতাবশত কোন শব্দ/বাক্য উচ্চারণ করে থাকি, তা নিতান্তই আমার অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। তার বক্তব্যকে কেন্দ্র করে যাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সব পক্ষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সে জন্যও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা