ঢাকা কলেজ (ফাইল ছবি)
শিক্ষা

ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা

সান নিউজ ডেস্ক: শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের জেরে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালের মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ভারতে নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

এর আগে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে ও টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করা হয়। ঢাকা কলেজের সামনের সড়ক, নূরজাহান মার্কেটের সামনের অংশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে ফাঁকা করে পুলিশ।

টিয়ারশেল ও কাঁদানে গ্যাসে টিকতে না পেরে সরে যেতে বাধ্য হন বিক্ষোভকারীরা। ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষে ইতোমধ্যে ৮ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।

আরও পড়ুন: শপথ নিলেন পাকিস্তানে মন্ত্রিসভার ৩৪ সদস্য

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়।

এর আগে গত মধ্যরাতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এক ঘোষণায় কলেজের আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেন। ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় দেওয়া ওই ঘোষণায় উল্লেখ করা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাগুলো স্থগিত করা হলো।

আরও পড়ুন: মেহেরপুরে যুবলীগ সভাপতি আটক

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা