শিক্ষা

বশেমুরবিপ্রবিতে "মার্কেটিং কার্নিভাল" অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মার্কেটিং কার্নিভাল।

আরও পড়ুন: ছয় বিভাগে বৃষ্টির আভাস

শুক্রবার (১ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্ত মঞ্চে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে মার্কেটিং বিভাগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলে মার্কেটিং কার্নিভাল এর নানা আয়োজন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে এভারেস্ট ব্যান্ড, রক রুবেল ও ক্ষুদে গানরাজের সাইফ এবং বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সাদাকালো ব্যান্ড। এছাড়া বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে কবিতা,নৃত্য, গান পরিবেশন করা হয়। এর আগে সকালে ফ্ল্যাশ মব ও দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা - কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান তাপস বালা বলেন, নবীন শিক্ষার্থীদের বরণ করে দিতে ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে বিভাগের পক্ষ থেকে বড় ধরনের একটি আয়োজন করেছি আমরা।

অনুষ্ঠানটি অ্যালায়েন্স এন্ড এসোসিয়েটের সৌজন্যে অনুষ্ঠিত হয়। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন বশেমুরবিপ্রবি প্রেসক্লাব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা