শিক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সাড়ে ৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি:

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২১ অর্থবছরে ৮ হাজার ৪৮৫ দশমিক ১২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩টি প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। এবছর রাজস্ব বাজেটে বরাদ্দ ৫ শতাংশ বেড়েছে।

বুধবার (২৪ জুন) ইউজিসির ১৫৮তম পূর্ণ কমিশনের ভার্চুয়াল সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমে প্রথমবারের মতো পূর্ণ কমিশন সভা হলো।

সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণায় জন্য ২০২০-২১ অর্থবছরে মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গতবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৪ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছিল। এছাড়া, পূর্ণ কমিশন ২০২০-২১ অর্থবছরে ইউজিসি’র জন্য ৬২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। গত অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৮৮ দশমিক ৪৯ কোটি টাকা।

পূর্ণ কমিশনের ১৫৭তম সভার কার্যাবিবরণী অনুমোদন, গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, করোনা মহামারির কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা কার্যক্রমের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলো অবহিত করাসহ কমিশনের পদোন্নয়ন, পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ইউজিসির ১০ কর্মকর্তাকে পদোন্নয়ন দেওয়া হয়। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা