পরিস্থিতি, নিয়ন্ত্রণে, না, এলে, এইচএসসি, পরীক্ষা, নয়,
শিক্ষা

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এইচএসসি পরীক্ষা নয়

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২০ জুন) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা-ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে তো আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিবিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলব যে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না।

অনলাইনে শিক্ষা নিতে এবং পাঠদান করাতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতে ইন্টারনেট খরচ নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কম্পানিগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা