শিক্ষা

পঞ্চম দিনেও উত্তাল বশেমুরবিপ্রবি 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থী গণধর্ষণে ধর্ষকদের ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার চেয়ে পঞ্চম দিনের আন্দোলনে উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ এ আন্দোলনের পঞ্চম দিনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আজকের সারাদিনের কর্মসূচির ঘোষণা করেন। এর ভিতরে রয়েছে- দুপুর ১২ টায় বিদেশি শিক্ষার্থীদের মানববন্ধন, বিকাল ৪.৩০ টায় মুখে কালো কাপড় ও হাত বেধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদমূলক অনুষ্ঠান, সন্ধ্যা ৭ টায় ধর্ষকের কুশপুত্তলিকা দাহ।

এসময় শিক্ষার্থীরা ৭১ টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধিকে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ এনে বয়কটের কথা জানান।

চার দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। আন্দোলনের পঞ্চম দিনেও চার দফা দাবিতে অনড় থাকেন তারা। এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার বিচার চাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকিদাতাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন: সব দল ভোটে এসে গণতন্ত্র সুসংহত করবে

এর আগে, সকাল ৭ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পঞ্চম দিনের আন্দোলনের কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় ৭/৮ জন ধর্ষক নিকটবর্তী নির্মাণাধীন জেলা প্রশাসক স্কুলে নিয়ে ধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র‍্যাব ১০ জনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা