ময়মনসিংহ
শিক্ষা

রাস্তায় অন্ধকার, নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীমেসে থাকা শিক্ষার্থীরা 

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আশেপাশের ছাত্রী মেসগুলোতে যাওয়ার রাস্তায় নেই পর্যাপ্ত সোডিয়াম লাইট। ৯টি সোডিয়াম লাইট নামে মাত্র থাকলেও এগুলো অকেজো হয়েই পড়ে আছে।

এর মধ্যে গত ২০শে জানুয়ারি দুইটি নতুন আবাসিক হলের উদ্বোধন হয়। এখনো সব শিক্ষার্থীর জন্য হলগুলোতে সিট বরাদ্দ হয়নি। যার ফলে অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেসগুলোতে থাকেন। রাস্তাগুলোতে অন্ধকার থাকায় শিক্ষার্থীদের মনে এক ধরণের ভীতির সঞ্চার হচ্ছে। তাছাড়া কিছুদিন পর পরই এই জায়গায় ঘটছে চুরির মতো ঘটনা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের একজন শিক্ষার্থী বলেন, আলম ভবন থেকে রোকেয়া মঞ্জিল পর্যন্ত নয়টা সোডিয়াম লাইট থাকলেও সবগুলোই অকেজো হয়ে আছে। এই রোডে এতগুলো ছাত্রী মেস থাকা সত্ত্বেও চলাফেরার রাস্তায় আলোর অপর্যাপ্ততার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। অনেক সময় ক্যাম্পাসে রাতে প্রোগ্রাম থাকে যার ফলে রাতে মেসে ফিরতে হয়। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি প্রশাসন আমাদের এই সমস্যার দ্রুত সমাধান করবেন।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী বলেন, আলোক স্বল্পতার জন্য রাস্তার পাশে ফেলে রাখা নির্মাণাধীন সামগ্রী দেখতে অসুবিধা হয়, এতে চলাফেরায় বিঘ্ন ঘটে।এছাড়া সাপের উপদ্রব থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

আরও পড়ুন: সুবহার মামলায় ইলিয়াসের আত্মসমর্পণ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.উজ্জ্বল কুমার প্রধানের সাথে কথা বললে তিনি বলেন, এই রাস্তার লাইটিং হচ্ছে পৌরসভার অধীন। পৌরসভার যারা লাইটিংয়ের সাথে যুক্ত তাদের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের এই ভোগান্তির সমাধান করে দিব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা