এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ (ছবি: সংগৃহীত)
শিক্ষা

এইচএসসি’তে পাশের হার ৯৫.২৬

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে তার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে ফলপ্রকাশের ঘোষণা দেন।

ফলাফলে দেখা গেছে, রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুরে বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।

এছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার সর্বমোট ১৪ লাখ ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় গত ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর। একমাসের মধ্যে এ পরীক্ষার ফলপ্রকাশের ঘোষণা দিয়েছিল মন্ত্রণালয়। সেই হিসাবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের কথা। তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত পরীক্ষার উত্তর আসতে বিলম্ব হওয়ায় ফল তৈরিতে বিঘ্ন ঘটে।

এবার সকল বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি এবং জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হয়।

শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জেনে নিতে পারবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানা যাবে।

আরও পড়ুন: এইচএসসির ফল যেভাবে জানা যাবে

যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board name (First 3 Letter)>Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন বরিশাল শিক্ষাবোর্ডের জন্য HSC<>Bar<>Roll<>2021 Send to 16222. ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা