শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়ে 

মঞ্চস্থ হল সেলিম আল দীনের ‘স্বপ্নরমণীগণ’

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের নাটক ‘স্বপ্নরমণীগণ’ মঞ্চায়িত করেছে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বুধবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে নাটকটি থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের স্টুডিও হলে মঞ্চস্থ হয়। নাটকটির পরিবেশনাকালে নির্দেশনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা নাজ স্বর্ণপ্রভা এবং সার্বিক সহযোগীতায় ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল জাবির।

জানা গেছে, ৩০ মিনিট ধরে মঞ্চায়িত এই নাটকটিতে অভিনয় করেন তৃপ্তি রাণী রায়, রাফেল আফ্রাদ, শাকিল মিয়া, সুমাইয়া খান কানিজ, মোঃ শাকিল আহমেদ, মনীষা সাহা, জাফরিন হক, পিপাসা সাহা গৌরী, সাদিয়া ইসলাম নাহিদা, নমিত কুমার রায়, পরাগ বর্মণ, ফাতেমা তুজ যাহরা, ফারহান আহমেদ, আফিয়া জাহান প্রার্থনা, পল্লব বিশ্বাস, হাবিবা আক্তার পিংকি, ইসরাত জাহান সাদিয়া, মোঃ শাহীন আলম, সামিয়া সুলতানা, কুশ কুমার সাহা, লাবণী রাণী পন্ডিত, ফারহানা আম্বেরীন লিওনা, প্রিয়াংকা রানী দাশ।

নাটকটির নির্দেশক ফারজানা নাজ স্বর্ণপ্রভা বলেন, ‘অভিনেতার প্রস্তুতি কোর্সের বাচিকের অংশ হিসেবে আমরা বেছে নিয়েছি নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ‘স্বপ্নরমণীগণ’। ‘স্বপ্নরমণীগণ’ পাঠ অভিনয়টি পরীক্ষা প্রযোজনা হিসেবে উপস্থাপনের জন্য প্রস্তুতকালে মূলত রচয়িতার ভাবনাকে ধারণ করবার চেষ্টা করেছি।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘স্বপ্নরমণীগণ’ পাঠকালে, আমি ভীষণ বিস্ময়ে লক্ষ্য করি বর্তমান সময়েও একই বাস্তবতা বিদ্যমান আর তাই রচয়িতার অনুভবে সমান্তরাল অনুভূতি টের পাই। আর এজন্যই পাঠ অভিনয়ের জন্য নির্বাচন করি ‘স্বপ্নরমণীগণ’।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা