শিক্ষা

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ‘বোয়ারমারী জর্জ একাডেমী’ নামক একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক থানায় দায়ের করা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে করা সংবাদ সম্মেলনে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. মোহাসীন আলম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

আরও পড়ুন: শ্যালিকাকে হত্যার অভিযোগে দুলাভাই গ্রেফতার

লিখিত বক্তব্যে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অবৈধ সুবিধা নেয়ার জন্য মো. মোহাসীন আলমকে চাপ প্রয়োগ করে হেনস্থা করছিলেন। মোহাসীন আলম গণিত বিষয়ের শিক্ষক হওয়া সত্বেও প্রধান শিক্ষক কোনো শ্রেণিতেই তাকে গণিত ক্লাস নিতে দিতেন না।

সম্প্রতি অনুষ্ঠিত ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভয়ভীতি দেখান। এর কয়েকদিন পর ওই শিক্ষক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বরাবরে লিখিত আবেদন করে বিদ্যালয়ের একটি পুরাতন বেঞ্চ বাসায় নেন। বিদ্যালয়ের ওই বেঞ্চ নেয়ার সিসিটিভি ফুটেজ প্রধান শিক্ষকের মাধ্যমে বিভিন্ন জনের হাতে যায়। পরবর্তীতে ওই সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়।

আরও পড়ুন: কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি মাসুদ গ্রেফতার

এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষক মো. মোহাসীন আলম তার সম্মান এবং মর্যাদারহানি ঘটায় সাংবাদিকদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চেয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো, সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের কারো সাথে কথা না বলে বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন-যা উদ্দেশ্য প্রণোদিত। ওই শিক্ষক তার ব্যক্তিগত প্রয়োজনে কয়েকদিনের জন্য স্কুলের একটি বেঞ্চ নিয়েছিলেন। বিষয়টি অনেক শিক্ষকই জানেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক এস এম ইউনুস আলী, বিকাশ চন্দ্র বসু, মো. আনিচুজ্জামান, মো. দেলোয়ার হোসেন, কৃষ্ণ চন্দ্র সাহা, মাসুরা খাতুন, আমেনা পারভীন, রোমানা মিজুন, মাধবিকা বিশ্বাস, মো. বিল্লাল হোসেন, মো. সৈয়দ আলী, মো. মোহাসীন আলম।

সংবাদ সম্মেলনের ব্যাপারে প্রধান শিক্ষকের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা