শিক্ষার্থীদের অবরোধ (ছবি: সংগৃহীত)
শিক্ষা

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার 

ক্যাম্পাস প্রতিবেদক: শিক্ষকদের আশ্বাস পেয়ে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে অবরোধ প্রত্যাহার করেন নীলক্ষেত মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা।

প্রায় আধঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখার পর শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসারসহ বেশ কয়েকজন শিক্ষক। তারা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অসমাপ্ত পরীক্ষাটি দ্রুত নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন পরে আবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করতে বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন।

অবরোধে অংশ নেওয়ার কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের দাবি নিয়ে ঢাবির ভিসি স্যারের সাথে দেখা করতে যাচ্ছি।

ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসার বলেন, আমাদের ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা ছিল। স্থগিতের বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার ছিল না। তবে আমরা শিক্ষার্থীদের বলেছি, অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে যেন পরীক্ষা নেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা