শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দুটি হল উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দুটি আবাসিক হল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।অনুষ্ঠানে সীট বরাদ্দ ও চাবি হস্তান্তর করেন উপাচার্য।

গত ৮ জানুয়ারিতে নবনির্মিত দুটি হল চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ‘দুখুমিয়া বাংলো’ অবরোধ এবং আমরণ অনশন করার কর্মসূচির মধ্যদিয়ে উপাচার্য বলেছিলেন ২১ জানুয়ারির পূর্বে হল খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। নির্ধারিত সময়ের একদিন পূর্বেই তিনি কথা রেখেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য তার বক্তব্যে বলেন, নবনির্মিত হলের যে সংকট রয়েছে শৃঙ্খলার মাধ্যমে দ্রুততম সময়ে সেটিও নিরসন হবে। ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা দ্রুতই বৃদ্ধি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, প্রেসক্লাবের সসদস্যবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা