শিক্ষা

মানসিক চাপ মোকাবেলায় দক্ষতা অর্জনের বিকল্প নেই- রাইট টু পিস

নিজস্ব প্রতিনিধি: মানসিক চাপ এবং এ থেকে সৃষ্ট মানসিক অসুস্থতা প্রতিরোধের প্রয়াস হিসেবে গত ৩০ ডিসেম্বর ২০২১ রাইট টু পিস (আরটুপি) আয়োজন করে Dealing with Mental Stress: Essential Skills for a Meaningful Life শীর্ষক কর্মশালার । ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় রাইট টু পিস পরিচালিত Building Peace and Social Cohesion through a Sensible Response towards COVID-19 প্রোজেক্টের অধীনে এ কর্মশালা আয়োজিত হয়।
বিশেষজ্ঞ মনোবিদ হিসেবে এ কর্মশালাটি পরিচালনা করেন মনোবিদ এবং কাউন্সেলর হুরে জান্নাত।কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাইট টু পিস এর অনারারি প্রধান পৃষ্ঠপোষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী। তিনি বলেন, “বর্তমান তরুণ সমাজের মানসিক স্বাস্থ্যের জন্য স্ট্রেস বা মানসিক চাপ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। করোনাকালীন এর প্রভাব আরো বৃদ্ধি পেয়েছে। তাই এখনই সময় এ ব্যাপারে সচেতন হওয়া এবং এটি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা।”
অন্যদিকে, কর্মশালার প্রশিক্ষক এবং মনোবিদ হুরে জান্নাত উল্লেখ করেন, “অতিরিক্ত মানসিক চাপ আমাদের জীবনীশক্তিকে নষ্ট করে দিতে পারে। এটি আমাদের সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই নিজের জন্য, একই সাথে পরিবার ও সমাজের কল্যাণের জন্য বিষয়টি নিয়ে আমাদের আরো সজাগ হতে হবে।”
অংশগ্রহণমূলক এ কর্মশালাটিতে দেশের নানা প্রান্ত থেকে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে মানসিক চাপ কিভাবে মোকাবেলা করতে হবে, সে সম্পর্কে ধারণা দেয়া হয়। ওয়ার্কশপটিতে রাইট টু পিসের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন আরটুপি ভলেন্টিয়ার রুহি রুসাবা জাহওয়া জাহান।

কর্মশালাটি সঞ্চালনা করেন আরটুপি ভলেন্টিয়ার তাজরিনা তাবাসসুম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা