জাককানইবি'র অন্তর্বর্তীকালীন ভিসি জালাল 
শিক্ষা

জাককানইবি'র অন্তর্বর্তীকালীন ভিসি জালাল 

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক মোঃ জালাল উদ্দিন।

রোববার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহামুদুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার বিকাল সাড়ে চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি নজরুলের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক জালাল উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার, অর্থ ও হিসাব শাখার পরিচালক তারিকুল ইসলাম, কলা অনুষদ ডিন ড. আহমেদুল বারী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, পরিবহন প্রশাসক ড. আরিফুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জালাল উদ্দিন বলেন, আপনাদের সকলের সহযোগিতা চাই। যদিও খুব অল্প সময়ের জন্যে দায়িত্ব তবু পূর্বে উপাচার্যের মতো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা আমাকে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করি। দায়িত্বশীল হয়ে যেটুকু কাজ তা পালন করে যাবো।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়টিতে চলতি মাসের ১৩ নভেম্বর চার বছরের দায়িত্ব পালনের মেয়াদ শেষ করেছেন সদ্য বিদায় নেয়া উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। ২০১৭ সালের ১৪ নভেম্বর উপাচার্য হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা