শিক্ষা

চমেক সংঘর্ষে দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) রাতে কলেজ ক্যাম্পাস থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

তাঁরা হলেন রক্তিম দে (২১) ও এনামুল হোসেন ওরফে সীমান্ত (২১)। দুজনই চমেক এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা ১১ ও ১৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

শনিবার সকালে ক্যাম্পাসে মাহাদি জে আকিব নামের এক ছাত্রকে মারধরের ঘটনায় মামলা করা হয়। আকিব বর্তমানে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন আকিবের ভাই তৌফিকুর রহমান।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আকিবকে মারধরের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা মেডিকেলের ছাত্র। ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ক্যাম্পাস সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে ও শনিবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে এই মারামারি হয়। এই দুই নেতার অনুসারীদের দ্বন্দ্বে উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও।

মেডিকেল কলেজের সংঘর্ষে মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও মাহাদি জে আকিব নামে তিনজন আহত হয়। তাঁরা চমেকে চিকিৎসাধীন। মাহাদি জে আকিব মহিবুল হাসানের অনুসারী, আর অপর দুজন নাছিরপন্থী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আহতরা দ্বিতীয় বর্ষের ছাত্র।

হাসপাতাল সূত্র জানায়, মাহাদির মাথা ফেটে গেছে। তাঁর জরুরি অস্ত্রোপচার হয়েছে। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল কাদের বলেন, মাহাদি জে আকিবের অস্ত্রোপচার হয়েছে। মাথার হাড় ও ব্রেনে ইনজুরি আছে। এখনই কিছু বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত শুক্রবার রাত সাড়ে ১১টায় কলেজের প্রধান ছাত্রাবাসে। রাতে দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুল হক ডাইনিংয়ে খেয়ে নিজের কক্ষে যাচ্ছিলেন। এ সময় তাঁকে লক্ষ্য করে কয়েকজন কটু মন্তব্য করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের কর্মী মাহফুজুল হক ও নাইমুল ইসলামকে মহিবুল হাসান চৌধুরীর অনুসারী পক্ষ মারধর করে। এর জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে মহিবুল হাসানের অনুসারীদের দুটি ও প্রতিপক্ষের অনুসারীদের একটি কক্ষ ভাঙচুর করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষ দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করে।

কলেজের অধ্যক্ষ শনিবার দুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধিকে নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। এ সময় মহিবুল হাসানের অনুসারী ছাত্রলীগ কর্মী মাহাদি জে আকিবকে ক্যাম্পাসের সামনের রাস্তায় ধরে মারধর করে প্রতিপক্ষ। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মহিবুল হাসান চৌধুরীর অনুসারীরা অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নেন। অধ্যক্ষ এ সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান (তদন্ত)বলেন, রাতে ছাত্রাবাসে সমস্যা হয়। ওই ঘটনার জের ধরে শনিবার কলেজের সামনে ফুটপাতে অন্য পক্ষের একজনকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার বলেন, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা