শিক্ষা
গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা 

প্রথমধাপে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখার কাজ শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে ফলাফলের অনুমোদন দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ফলাফল আপলোড হতে সময় লাগাতে বিকেল ৫টায় ফলাফল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক ৯৫। তবে অধিকাংশ শিক্ষার্থীর মার্ক ৫০ এর নিচে। যেহেতু গড় নাম্বার দেখে ভর্তির সুযোগ কম সেহেতু ভর্তির ক্ষেত্রে ইন্ডিভিজ্যুয়াল সাবজেক্টের মার্ক কাউন্ট করবে বিশ্ববিদ্যালয়গুলো।

এমআর শিট বাতিলের বিষয়ে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে, ২৪ জনের। এক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কর্তৃপক্ষ। কেবলমাত্র যাদের সমস্যা কোনোভাবেই সমাধান করা যায়নি কেবল তাদের ওএমআর বাতিল বলে গণ্য হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা