শোক
শিক্ষা

ঢাবিতে শোক দিবস কাল

নিজস্ব প্রতিবেদকঃ ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন ‘অ্যাসেম্বলি হল’ এর টিভিরুম ভবনের ছাদ ধসে নিহত হন অন্তত ৩৯ জন ছাত্র নিহত হয়। আহত হয় আরও অনেকে। ‘ট্র্যাজেডিক’ সেই ঘটনার স্মরণে প্রতিবছর ১৫ অক্টোবর শোক দিবস পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবারও দিবসটিকে সামনে রেখে নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে দিবসটি পালিত হবে।

কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সকল হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল সাড়ে সাতটায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে। এরপর সকাল সাতটা ৪৫ মিনিটে জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও নিহতদের আত্মার শান্তি কামনা করে নয়টা থেকে দশটা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল মসজিদে দোয়া করা হবে।


সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা