শিক্ষা

কারাগারে বসে ঢাবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা দিলেন রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী।

রোববার (২ অক্টোবর) সকাল ১১টায় তিনি পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম মাসুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রক্টর অফিসের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (প্রধান সহকারী) মো. কুমের আলী ও শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা দিয়েছেন ওই শিক্ষার্থী।

নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু ও শেষ করেছে বলে জানায় পরিদর্শক হিসেবে থাকা কুমের আলী। তবে ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।

গোলাম রাব্বানী বলেন, আমাদের ভর্তি-ইচ্ছু একজন শিক্ষার্থী রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে ছিল। তার আবেদনের ভিত্তিতে তার পরীক্ষা নেওয়ার জন্য প্রক্টরিয়াল টিমের একজন সদস্যসহ দু'জন শিক্ষকের একটি টিম কারাগারে পাঠিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা