শিক্ষা

চুল কেটে দেয়া সহকারি প্রক্টরের অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবি তুলেছে তারা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে। তারা অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের অপসারণের দাবিতে নানা শ্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

লাঞ্ছিত একাধিক শিক্ষার্থী জানান, কয়েকদিন আগে ক্লাস চলাকালে ওই শিক্ষক তাদের চুল বড় রাখার বিষয়ে ছাত্রদের বকাঝকা করেন। তার ভয়ে সবাই পরদিনই চুল ছোট করে। কিন্তু তারপরেও পরীক্ষার হলে ঢোকার সময় আগে থেকেই দরজার সামনে কাচি হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি। যাদের চুল মুঠোর মধ্যে ধরা যায় এমন শিক্ষার্থীদেরকে মাথার সামনের দিকের বেশ খানিকটা চুল তিনি নিজ হাতে কাচি দিয়ে কেটে দেন।

তারা আরও জানান, সবার সামনে এভাবে তাদের লাঞ্ছিত করার পর ওই শিক্ষক জোর করে তাদের পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এ ঘটনার পরে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে তাদের মাথা নেড়ে করেন। ঘটনাটি জানাজানি হবার পর আতঙ্কে রয়েছে লাঞ্ছিত শিক্ষার্থীরা।

এদিকে, এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অপমান সহ্য করতে না পেরে ২৭ সেপ্টেম্বর দিনগত রাতে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিক্ষার্থী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা