শিক্ষা

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে আটকা ছিলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষা। সেপ্টম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় এখন চলতি বছরের নভেম্বরে মাঝামাঝি সময়ে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যথাসময়েই পরীক্ষা হবে। নভেম্বর-ডিসেম্বর তারিখ ঠিক করা হচ্ছে। নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সংক্রমণের কথা শোনা যাচ্ছে, সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা সেগুলো দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রণালয় যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো দেখা হয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দেখা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।


তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় শিক্ষাপ্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। যদি কোথাও হয় তাহলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা