শিক্ষা

নতুন শিক্ষাক্রমে হিজড়াদের জন্য বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. মশিউজ্জামান বলেছেন, অটিস্টিক শিশু ও হিজড়াদের শিক্ষা নিশ্চিত করতে কারিকুলামে ব্যবস্থা রাখা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। হিজড়াদের শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রতি সহপাঠীদের সহনশীল আচরণ প্রয়োজন সবার আগে। হিজড়াদের নিয়ে স্বচ্ছ ধারণা তৈরিরও ব্যবস্থা থাকবে। সামাজিক বিজ্ঞান বইয়ে তাদের বিষয় যুক্ত করা হবে। এ ছাড়া প্রকল্পভিত্তিক শিখন ব্যবস্থাও হাতে নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবইয়ে হিজড়াদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের মনো-সামাজিক পরিবর্তনের বিষয় সংযুক্ত করা হবে।

সহপাঠীরা যেন হিজড়াদের প্রতি সহনশীল ও ন্যায়সঙ্গত আচরণ করে সে লক্ষ্যে স্বচ্ছ ধারণা তৈরিরও ব্যবস্থা থাকবে। সামাজিক বিজ্ঞান বইয়ে তাদের বিষয় যুক্ত করা হবে বলেও জানান তিনি।

নতুন শিক্ষাক্রমে যেকোনও লিঙ্গ পরিচয়বহনকারী শিক্ষার্থীরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। তাদের লেখাপড়ার স্বাভাবিক পরিবেশও নিশ্চিত করবে শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগে হিজড়াদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বাধা না থাকলেও এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। ফলে শিক্ষার্থী যখন বুঝতে পারতো সে হিজড়া তখন সামাজিক বাধার কারণেই স্কুল থেকে ঝরে পড়তো। হিজড়া পরিচয় জানাজানি হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেতো না ভর্তির সুযোগ।

এ বিষয়ে গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক বলেন, ‘হিজড়াদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বাধা ছিল না। কিন্তু যখন হিজড়া পরিচয় সবাই জানে, তখন সে বিদ্যালয়ে যেতে পারে না। তাই সামাজিক বাধা দূর করতে হবে। হিজড়াদের আত্তীকরণের ব্যবস্থা নিতে হবে। হিজড়া হিসেবে ভর্তির ক্ষেত্রে বাড়তি সুবিধাও থাকতে হবে। কোনও প্রতিষ্ঠান ভর্তি না করাতে চাইলে ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই উদ্যোগ কাগজে-কলমেই থেকে যাবে।’

ড. মশিউজ্জামান বলেন, ‘জেন্ডার আইডেন্টিটি নিয়ে শিক্ষার্থীদের স্বচ্ছ ধারণা প্রয়োজন। হিজড়ারাও যে আমাদের মতো মানুষ, তারাও যে সমান সম্মান ও অধিকার ভোগ করবে, সাধারণ শিক্ষার্থীদের এটা বোঝানো প্রয়োজন।’

সমাজকল্যাণ অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের স্কুলগামী হিজড়া শিক্ষার্থীদের জন্য চার স্তরে উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। প্রাথমিকে প্রত্যেককে মাসে ৭০০ টাকা, মাধ্যমিকে ৮০০ ও উচ্চ মাধ্যমিকে ১০০০ টাকা করে এবং উচ্চতর শিক্ষায় ১ হাজার ২০০ টাকা হারে উপবৃত্তি দেওয়া হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা