শিক্ষা

পিতাদের মৃত দেখিয়ে এতিমের টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক: রাস্তাঘাটে, গাড়িতে-বাড়িতে এতিমদের নামে টাকা তোলা হয়। মানুষ সওয়াব ভেবে অকাতরে দিয়ে যান সাহায্য-সহযোগিতা। তবে এসব অর্থও সঠিক পথে খরচ না করে আত্মসাৎ করা হচ্ছে। এমনই একটি তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরিশালে একটি এতিমখানায় কাগজে-কলমে রয়েছে ৩০ জন এতিম শিশু। বাস্তবে তাদের অস্তিত্ব নেই। উল্টো সরকারি নিয়ম অনুসরণ করতে অনেক শিশুর পিতাকে মৃত দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটির স্থাপনা কমিটি!

রোববার (১২ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার দরগাবাড়ি মনসুর মল্লিক এতিমখানায় অভিযান চালিয়ে এমন অভিযোগের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান বলেন, অভিযানকালে দুদক টিম সরেজমিনে মাদরাসা পরিদর্শন করে এতিমদের তালিকা সংক্রান্ত বেশকিছু রেকর্ডপত্র সংগ্রহ করে। এ প্রসঙ্গে অভিযুক্ত মোহতামিমের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সত্যতা উদঘাটনের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় হতে এতিমদের অনুমোদিত তালিকাও সংগ্রহ করা হয়েছে। এ সংক্রান্ত আরও তথ্যপ্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলার সদর উপজেলার দরগাবাড়ি মনসুর মল্লিক এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি আ. হান্নান মল্লিকের বিরুদ্ধে এতিম শিশুদের ভুয়া তালিকা দিয়ে সরকারি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এতিমখানার একটি তালিকাও জমা দেওয়া হয়েছে। তালিকায় ৩০ এতিম শিশুর নাম রয়েছে। সেখানে ১৯ এতিম শিশুর নামে ক্যাপিটেশন ফান্ড থেকে মাথাপিছু দুই হাজার টাকা করে প্রতি মাসে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি মাসে ৩৮ হাজার টাকা হারে বছরে চার লাখ ৫৬ হাজার টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সেখানে মাত্র পাঁচজন প্রকৃত এতিম রয়েছে। বাকি ২৫ শিশুর কোনো খোঁজ নেই। এজন্য সরকারি নিয়ম রাখতে ৩০ এতিম শিশুর পিতার নাম মৃত লেখা হয়েছে। এতিমখানার মোহতামিম মাওলানা ইসমাইল হোসাইন তিন বছর ধরে ওই টাকা আত্মসাৎ করে বিভিন্ন জায়গায় জমি কিনেছেন।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আসা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সারাদেশের সাতটি দফতরে ব্যবস্থা নিতে চিঠি পাঠায় দুদক।

অভিযোগের মধ্যে রয়েছে, সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের ভ্যাটের চালান গ্রহণবাবদ ঘুষ আদায়; মোবারক হোসেন মুক্তি নামীয় স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি খাস জমি অবৈধভাবে দখল; আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবি; আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মচারীদের বিরুদ্ধে দালালদের সঙ্গে যোগসাজশে গ্রাহকের পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবি; মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ; ইউপি সদস্যের বিরুদ্ধে দুঃস্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত সেলাই মেশিন বিতরণ না করে আত্মসাৎ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিরুদ্ধে সরকারি বিলের টাকা আত্মসাৎ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা