শিক্ষা

পানিতে ডুবে নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ধামরাইয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে রাফি আহমেদ নামের নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাফি আহমেদ (১৯) সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। সে ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রূপনগরের বাড়িগাঁও এলাকায় দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, শনিবার দুপুরে রূপনগর এলাকায় বেড়াতে যায় রাফিসহ পাঁচ বন্ধু। পরে বিকালের দিকে তারা বিলের পানিতে গোসল করতে নামে। হঠাৎ রাফি বিলের পানির স্রোতে ভেসে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, তখন একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রের উদ্ধারকাজ শুরু করে। এক ঘণ্টা পর বিল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা