শিক্ষা

২৪ আগস্ট ঢাবি খোলার ব্যাপারে সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের টিকাগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল প্রভোস্ট কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। এই সভায় শিক্ষার্থীদের ভ্যাকসিনেশন এবং সার্বিক পরিবেশ পরিস্থিতির সকল তথ্যাদি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান, হলসমূহের প্রভোস্টদের সঙ্গে আলোচনা করা হবে। হলগুলোর সার্বিক অবস্থা কী তা জানতে হবে। সেই আলোকে বিশ্ববিদ্যালয় খোলার কথা চিন্তা করা হবে।

তিনি বলেন, আমাদের শক্তি, সাহস এবং সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের স্বাভাবিক কার্যক্রম কীভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ জোরদার করা যায়, এ বিষয়ে আমাদের ভাবতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আবাসিক হলগুলো খোলার বিষয়ে প্রস্তুতি কেমন তা জানতে চাইলে উপাচার্য বলেন, আগামীকাল মিটিংয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা