শিক্ষা

আসিফ নজরুলের রুমে পাঁচ তালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুলের রুমে পাঁচটি তালা দিয়েছে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টায় ছাত্রলীগ এবং বিকেল পৌনে ৫টায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসিফ নজরুলের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

এর আগে শহীদ মিনারের সামনে এক সমাবেশ থেকে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় আসিফ নজরুলকে গণধোলাই দিয়ে পাকিস্তানে পাঠিয়ের দেয়ার হুঁশিয়ারি দেন।

আসিফ নজরুল আইন বিভাগের বর্তমান চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের ১২৩ নম্বর কক্ষ আইন বিভাগের চেয়ারম্যানের জন্য বরাদ্দ। সে কক্ষেই তালা লাগানো হয়েছে। তালা লাগানোর পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা কক্ষের দরজায় বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুনও সাটিয়ে দেয়।

এসব ফেস্টুনে লেখা ছিল, জঙ্গিবাদের মদদদাতা এবং দেশদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই।

মুক্তিযুদ্ধের মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বিকেল পৌনে ৫টায় আইন বিভাগে প্রবেশ করে। এসময় তারা এই অধ্যাপকের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তার কক্ষে তালা লাগায়। এর আগে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অধ্যাপক আসিফ নজরুলের কুশপুতুলও পোড়ায় তারা। সেখান থেকে ঘোষণা দিয়েই সংগঠনটির প্রায় ২০ জন নেতাকর্মী তালা লাগাতে আসে।

আসিফ নজরুলের কক্ষে তালা লাগানোর বিষয়ে মন্তব্য জানতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। কেন, কী কারণে তালা দেয়া হয়েছে তা বিস্তারিত জেনে অবগত করানোর জন্য আইন অনুষদের সহকারী প্রক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে আসিফ নজরুল একটি গণমাধ্যমকে বলেন, আমি এমন কোনো কাজ করিনি, যার কারণে তালা দেয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা কেন এটি করেছে আমি বুঝতে পারছি না। আর আমার সেই স্ট্যাটাসে শুধু সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। এখানে কারো সংক্ষুব্ধ হওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা