শিক্ষা
এনএসইউ’র রেঞ্জ রোভার

ট্রাস্টি হলেই তো লাভ!

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনত অলাভজনক প্রতিষ্ঠান হলেও এসব প্রতিষ্ঠানে আর্থিক কেলেঙ্কারির শেষ নেই। সম্প্রতি নর্থ সাউথের জন্য কেনা দামি ও বিলাসবহুল গাড়ি বোর্ড অব ট্রাস্টি সদস্যদের ব্যবহার নিয়ে আপিল বিভাগ বিস্ময় প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি সদস্যদের জন্য কেনা সাড়ে ৩ কোটি টাকার রেঞ্জ রোভারের বিষয়টি মঙ্গলবার (১৭ আগস্ট) সর্বোচ্চ আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তা জেনে বিস্ময় প্রকাশ করেছেন বিচারক ও আইনজীবীরা।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে ইংলিশ মিডিয়াম সানিডেল স্কুলের ভ্যাট ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানিকালে নর্থ সাউথের রেঞ্জ রোভার প্রসঙ্গও তোলেন অ্যাটর্নি জেনারেল।

সানিডেল স্কুলের পক্ষে ব্যারিস্টার আহসানুল করিম শুনানি করেন। শুনানিকালে তিনি বলেন, স্কুলের ভ্যাট-ট্যাক্স অভিভাবকদের থেকে নিয়েই সরকারকে পরিশোধ করতে হবে। অন্যথায় স্কুল থেকে কীভাবে ভ্যাট পরিশোধ করবে।

শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাট প্রসঙ্গ এলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মাই লর্ড সেদিন পত্রিকায় দেখলাম একটি প্রাইভেট ইউনিভার্সিটি সাড়ে ৩ কোটি টাকা দিয়ে পাঁচটা না সাতটা গাড়ি কিনেছে। যে গাড়িগুলো তাদের ট্রাস্টিদের দেয়া হয়েছে।

তখন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী বলেন, এটা কোন ইউনিভার্সিটি বলেন; জেনে রাখা দরকার।

তখন অ্যাটর্নি জেনারেল বলেন, এনএসইউ (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)।

বিচারপতি বলেন, তাহলে ট্রাস্টি হলেই তো লাভ।

এ সময় প্রধান বিচারপতি বলেন, টাকা ইনকাম যদি বেশি হয় তাহলে তো হবেই।

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অথচ চুক্তি আছে ট্রাস্টি হয়ে কোনো সুবিধা নেবে না।

এ সময় আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ক্যাশে নিচ্ছে না। অন্যভাবে নিল আরকি। তবে খবরে দেখলাম লজ্জায় পড়ে তারা গাড়ি ফেরত দিয়েছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেনা দামি ও বিলাসবহুল গাড়ি বোর্ড অফ ট্রাস্টির সদস্যরা ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন। এ অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে এসব গাড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফেরত দিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ৯ সদস্য।

বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় ব্যক্তিদের নানা রকম অনিয়মের অভিযোগের ধারাবাহিকতায় সর্বশেষ গাড়িসংক্রান্ত অনিয়মের বিষয়টি নজরে আসে। এ বিষয়ে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা