শিক্ষা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের

টিকা নিতে শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

টিকা পাওয়া নিশ্চিত করতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের নিচে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদেরও তথ্য নির্ধারিত ছক পূরণ করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে।

সম্প্রতি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত একটি চিঠি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং ৩০ বছরের নীচে সব শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইলে করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে কমিশনের (private.ugcl@gmail.com) মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য ইউজিসিতে পাঠাতে বলা হয়।

ওই সময় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা পাঠানো ও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তার বেশি তাদেরকে www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা