শিক্ষা

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠায় সমঝোতা

কূটনৈতিক প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠায় সমঝোতা স্বাক্ষর হলো আজ বিকেলে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই চেয়ার প্রতিষ্ঠা করা হয়।

সোমবার বিকেলে আইসিসিআর মিলনায়তনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন আইসিসিআর এর মহাপরিচালক দীনেশ কে পাটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি যোশি।

এ সময়ে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরান ও আইসিসিআর এর প্রেসিডেন্ট বিনয় শেহেশারবুদ্দি এবং আইসিসিআর ও বাংলাদেশ হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন।

চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় করা একটি সমঝোতার ভিত্তিতে আজকের এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উল্লেখ্য আগামী ৫ শিক্ষা বর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে।

বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশি দেশ বাংলাদেশের উন্নয়নকে আরো ভালভাবে জানা এবং এর মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী করা।

বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা একটি সময়োপযোগী পদক্ষেপ। আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার বুদ্ধিবৃত্তিক চর্চা এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিংশ শতাব্দীর এক অবিসংবাদিত নেতা হিসেবে বিশ্বে নন্দিত নেতা হিসেবে আবির্ভূত হন। ফিদেল কাস্ত্রো যাকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন।


সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা