শিক্ষা

কারাতে’কে ক্রীড়ায় অন্তর্ভুক্তির দাবি

স্পোর্টস ডেস্ক: স্বাস্থ্য সুরক্ষা, আত্মরক্ষা এবং সম্ভাবনাময় ক্রীড়া হিসেবে কারাতে-কে শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক ক্রীড়ায় অন্তর্ভুক্ত করা জরুরি বলে মনে করছেন কারাতে সংগঠনের সদস্যরা।

শনিবার (২৬ জুন) পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও সারাদেশের কারাতে সংগঠকদের সমন্বয়ে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

তারা বলছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬টি ক্রীড়া বাধ্যতামূলক করেছে। আমরা মনে করি একটি সুস্বাস্থ্যসম্পন্ন ও ক্রীড়ামুখী বাংলাদেশ বিনির্মাণের পথে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

তারা আরও বলেন, পরিতাপের বিষয় হলো- ১৬টি ক্রীড়া ইভেন্টের মধ্যে কারাতেকে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ স্বাস্থ্যসুরক্ষা, আত্মরক্ষা এবং ক্রীড়া ইভেন্ট হিসেবে বাংলাদেশে কারাতে বেশ জনপ্রিয়। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত ‘সাফ গেমসে’ বাংলাদেশের কারাতে খেলোয়াড়দের রয়েছে প্রশংসনীয় অর্জন। আমরা মনে করি বহুমুখী উপকারিতা বিবেচনায় কারাতেকে বাধ্যতামূলক ক্রীড়া হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।

আলোচনায় পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, সারাদেশের খেলার মাঠগুলো ধীরে ধীরে দখল এবং সংকুচিত হয়ে গেছে, ফলে শিক্ষার্থীদের শারীরিক বিকাশের সুযোগ নেই বললেই চলে। এখন কারাতের মতো ইনডোর ইভেন্টগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে চর্চা জরুরি।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা